Our Latest Blogs

TELEMEDICINE SERVIVES FOR BANGLADESHI EXPAT IN MALDIVES

TELEMEDICINE SERVIVES FOR BANGLADESHI EXPAT IN MALDIVES


মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে বসবাসকারী প্রবাসী শ্রমিকদের জন্য টেলিমেডিসিন পরিষেবা

মালদ্বীপে চিকিৎসা সেবা পেতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ভাষাগত সমস্যা  এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসী রোগীর স্থানীয় বীমা নীতি বহির্বিভাগীয় চিকিৎসা পরিষেবার আওতাভুক্ত নয়।

 প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের জন্য টেলিমেডিসিন পরিষেবা একটি অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে, যা তাদের কর্মস্থলে বসেই দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। নিচে এই টেলিমেডিসিন সেবাগুলোকে এই দুই ভাগে বর্ণনা করা হলো :

 . প্রতিরোধমূলক টেলিমেডিসিন সেবা (Preventive Telemedicine Services):

. নিরাময়মূলক টেলিমেডিসিন সেবা (Curative Telemedicine Services): 

. প্রতিরোধমূলক টেলিমেডিসিন সেবা:

প্রতিরোধমূলক টেলিমেডিসিন সেবা মূল লক্ষ্য হলো কর্মক্ষেত্রে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং অসুস্থতা বা দুর্ঘটনা ঘটার আগেই শ্রমিকদের স্বাস্থ্য সচেতন করা এবং ঝুঁকি কমানো। এমনকি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্মী দের সামগ্রিক চিকিৎসার খরচ অনেকাংশে কমানো যেতে পারে। উদাহরণস্বরূপ: যদি প্রবাসী কর্মীরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, তাহলে চিকিৎসার খরচ বেশি হবে। অন্যদিকে, যদি মশার প্রজনন উৎস ধ্বংস করা যায়, মশারি ব্যবহার করা হয়, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।এমনকি, টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিলে সেই নির্দিষ্ট রোগীর বারবার হাসপাতালে যাওয়াটা কমাতে পারে, যার ফলে সামগ্রিকভাবে সেই কোম্পানির সময়, প্রচেষ্টা এবং খরচ অনেক কম হয়। প্রতিরোধমূলক টেলিমেডিসিন পরিষেবাগুলির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকতে পারে:

·         শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা:

o   শ্রমিকদের সঠিক উপায়ে ভারি বস্তু তোলা (Proper Lifting Techniques),

o   কাজের সময় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহার। উদাহরণস্বরূপ: কাজ করার সময় সিমেন্ট পাউডারের অ্যালার্জি প্রতিরোধের জন্য গ্লাভস এবং বুট ব্যবহার করা; ওয়েলডিংয়ের সময় চোখের সুরক্ষামূলক চশমা ব্যবহার করা

·         শ্রমিকদের স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা:

o   নতুন এবং পুরনো সকল শ্রমিককে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার সঠিক নিয়ম এবং সংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেয়া।

 

o   স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ সম্পর্কে তাদের সচেতন করা:

§  কম খরচে সুষম খাদ্য অভ্যাসের গুরুত্ব তুলে রা 

§  প্রতিদিনের প্রধান খাবারে তেল, মশলা এবং লবণ কম ব্যবহার করা

§  পানিশূন্যতা রোধ করতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা  

o   একজন ব্যক্তির সুস্থ থাকা জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি   রাতে মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করার পরিবর্তে পর্যাপ্ত ঘুমানোর পরামর্শ দেয়া ।

o   ধূমপান, তামাক, পান এবং অন্যান্য আসক্তি ত্যাগ করতে সাহায্য করা 

o   মশা, মাছি, পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পেতে তাদের ঘরের এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ থেকে কর্মীদের রক্ষা করার জন্য মশার কয়েল, ধুপ, মশারি ইত্যাদি ব্যবহারের নির্দেশনা প্রদান করা  

o   স্ক্যাবিস (চুলকানি), স্ক্রাব-টাইফাস, ত্বকের ছত্রাকজনিত রোগ, রিংওয়ার্ম (দাউদ),  ত্বক-অ্যালার্জি, ইত্যাদি রোগ প্রতিরোধের জন্য কর্মীদের কাপড়, গেঞ্জি, আন্ডারওয়্যার, তোয়ালে, বিছানার চাদর নিয়মিত এবং সঠিকভাবে পরিষ্কার করা।

o   অন্ত্রের কৃমি প্রতিরোধের জন্য প্রত্যেক কর্মীকে প্রতি মাস অন্তর কৃমি নিধনকারী ট্যাবলেট সেবন করা নির্দেশনা প্রদান করা।

o   তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড় নির্মূল করার জন্য মেঝে, ঘরের কোণ নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশাবলী প্রদান করা।

o   ইঁদুর দূর করার জন্য নিয়মিত ইঁদুর নিয়ন্ত্রণ ঔষধ ব্যবহারের নির্দেশাবলী প্রদান করা।

o   ছারপোকা  দূর করার জন্য নিয়মিত বিছানার তোষক পরিষ্কার রাখা এবং ছারপোকা  নিয়ন্ত্রণ কীটনাশক ব্যবহারের নির্দেশাবলী প্রদান করা।

. নিরাময়মূলক টেলিমেডিসিন সেবা:

 নিরাময়মূলক টেলিমেডিসিন সেবা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে রোগীদের সরাসরি চিকিৎসা, রোগ নির্ণয় এবং নিরাময়ের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা। এটি মূলত অসুস্থতা বা শারীরিক সমস্যার প্রতিকারের উদ্দেশ্যে পরিচালিত হয়। নিরাময়মূলক টেলিমেডিসিন পরিষেবাগুলির মধ্যে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে:

·         জরুরি প্রাথমিক মূল্যায়ন :

o    কর্মস্থলে কোনো দুর্ঘটনা ঘটলে মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করা। এতে চিকিৎসক ভিডিও দেখে নির্ধারণ করতে পারেন যে শ্রমিককে হাসপাতালে পাঠানো জরুরি কি না। উদাহরণস্বরূপ :দুর্ঘটনাজনিত আঘাত, উচ্চতা থেকে পড়ে যাওয়া, বৈদ্যুতিক শখ, এবং ধারালো বা ভারী বস্তু পড়ে হাত-পায়ের আঘাত  

·         অল্প আঘাতের চিকিৎসা (Minor  Injury Treatment): 

o   হাত পা মচকে যাওয়া (Sprain), চামড়া ছিলে যাওয়া, পেশিতে টান লাগা , পায়ে তারকাঁটা প্রবেশ, ছোটখাটো কাটা ছেড়া ও হাড়ের সমস্যা এবং পিঠ-কোমরে ব্যথা ইত্যাদি সমস্যা জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থোপেডিক পরামর্শ প্রদান। এই ছোটখাটো সমস্যাগুলির জন্য হাসপাতালে যাওয়ার দরকার নেই

·         প্রধান সংক্রামক রোগসমূহ:

o   ডেঙ্গু (Dengue Fever): মালদ্বীপে বছরের প্রায় সব সময়ই ডেঙ্গু রোগের প্রকোপ থাকে, যা এডিস মশার কামড়ে ছড়ায়

o   ভাইরাল ফিভার এবং সর্দি-কাশি (Viral Fever & Cold): ঘনবসতিপূর্ণ জায়গায় থাকার কারণে খুব দ্রুত এক শ্রমিক থেকে অন্য শ্রমিকের মধ্যে এই রোগ ছড়ায়

o   স্ক্রাব টাইফাস:  এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা মূলত “লার্ভা মাইট” (এক ধরনের ছোট পোকা) এর কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়।ঝোপঝাড়, জঙ্গল এবং ইঁদুর থেকে এই পোকা সংক্রামিত হয়। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে স্ক্রাব টাইফাসের প্রকোপ বেশি

o   যক্ষ্মামালদ্বীপে যক্ষ্মাটিবি )সংক্রমণের হার, বিশেষ করে প্রবাসী শ্রমিকদের মধ্যে, স্থানীয় জনগণের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।২০২৪ সালে মালদ্বীপে ১৪৮টি টিবি কেস রিপোর্ট করা হয়েছে।গাদাগাদি করে থাকা, অপর্যাপ্ত আলো, দুর্বল বায়ুচলাচল ব্যবস্থা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে প্রবাসী শ্রমিকদের মধ্যে টিবির ঝুঁকি বাড়ে।

o   ডায়রিয়া পানিবাহিত রোগদূষিত পানি বা খাদ্যের কারণে ডায়রিয়া এবং অন্যান্য পেটের সমস্যা দেখা দেয়

o   চর্মরোগ (Skin Infections): কাজের পরিবেশের কারণে  প্রায় ৬০% থেকে ৭০% শ্রমিক ত্বকের সমস্যায় ভোগেন, যার মধ্যে কন্টাক্ট ডার্মাটাইটিস (সিমেন্টের কারণে), স্ক্যাবিস (অপরিচ্ছন্ন পোশাক বিছানার চাদরে কারণে), এবং ছত্রাকজনিত সংক্রমণ (ব্যক্তিগত অপরিচ্ছন্নতার কারণে) প্রধান

o   -সংক্রামক রোগসমূহ:

§  মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের মধ্যে উচ্চ রক্তচাপ (Hypertension) এবং ডায়াবেটিস (Diabetes), বাত, গ্যাস্ট্রাইটিসএবং হজম সম্পর্কিত রোগ বা অন্যান্য অসংক্রামক রোগের  উচ্চ ঝুঁকি লক্ষ্য করা গেছে। প্রায় সকল প্রবাসীই কোনও ওষুধ সেবন করেন না এবং হার্টঅ্যাটাক, স্ট্রোকের মতো জটিলতায় পড়ে যান।

o   শ্বাসকষ্ট ফুসফুসের রোগ (Respiratory Problems): সিমেন্ট বালুর ধুলোবালি, সিলিকা এবং কেমিক্যাল বাষ্পের কারণে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, এবং হাঁপানি (Asthma) রোগ

o   মানসিক স্বাস্থ্য সমস্যা (Mental Health Issues): কাজের উচ্চ চাপ কম আয়ের কারণে প্রায়  শ্রমিক ডিপ্রেশন বা বিষণ্নতা, উদ্বেগে এবং মানসিক চাপে ভোগেন

o   পেশী হাড়ের সমস্যা (Musculoskeletal Disorders): ভারী বস্তু তোলা, ভুল ভঙ্গিতে কাজ করা এবং দীর্ঘসময় দাঁড়িয়ে থাকার ফলে পিঠ, কোমর হাত-পায়ের হাড়ের ব্যথা

o   তাপজনিত অসুস্থতা (Heat Stress):  দীর্ঘ সময় রোদে কাজ করার ফলে ডিহাইড্রেশন (পানি শূন্যতা) এবং হিট স্ট্রোক

 

টেলিমেডিসিন পরিষেবা কেন যেকোনো কোম্পানির কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ?

কোনও একটি কোম্পানির কর্মীদের জন্য টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া অনেক বেশি লাভজনক, বিশেষ করে কর্মীবাহিনীকে সুস্থ রাখা এবং উৎপাদনশীলতা বাড়াতে। নিচে এর প্রধান সুবিধাসমূহ তুলে ধরা হলো:

·         স্বাস্থ্যসেবা খরচ সময় সাশ্রয় (Cost and Time Efficiency):

o   ভ্রমণ খরচ নেই: ডাক্তার দেখানোর জন্য অফিসে ছুটি নিয়ে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ভিডিও কল বা ফোনে পরামর্শ নেওয়া যায়

o   অপ্রয়োজনীয় জরুরি পরিদর্শন হ্রাস: সাধারণ অসুস্থতার জন্য ইমার্জেন্সি রুমে (ER) যাওয়ার প্রয়োজন কমে, যা কোম্পানির স্বাস্থ্য বীমা বা পকেট থেকে খরচ কমায়

·         উৎপাদনশীলতা বৃদ্ধি অনুপস্থিতি হ্রাস (Increased Productivity & Reduced Absenteeism)

o   কম ছুটিকর্মীরা কাজের মধ্যেই ১০-১৫ মিনিটের মধ্যে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ফলে দীর্ঘ ছুটি বা কাজের দিন নষ্ট হয় না

o   দ্রুত সুস্থতাদ্রুত চিকিৎসার ফলে অসুস্থতা জটিল আকার ধারণ করে না, ফলে কর্মীরা দ্রুত কাজে ফিরে আসতে পারেন

·         ডিজিটাল প্রেসক্রিপশন: ভিডিও বা ফোনে পরামর্শের পর তাৎক্ষণিক -প্রেসক্রিপশন বা ডিজিটাল রিপোর্ট পাওয়া যায়।

·         মানসিক স্বাস্থ্য সহায়তা (Mental Health Support):

o   প্রবাসী কর্মীরা প্রায়শই মানসিক চাপে থাকেন। টেলিমেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে গোপনীয়তার সাথে থেরাপিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, যা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়

o   একজন কর্মীর সুস্থতা কাজ রা ক্ষমতা মূল্যায়ন:

§  টেলিমেডিসিন ব্যবহারের তথ্য থেকে কোম্পানি বুঝতে পারে যে কর্মীদের স্বাস্থ্য সমস্যা কার কেমন,  (যেমন: সাধারণ সর্দি-কাশি , ডেঙ্গু জ্বর, নাকি কাজের চাপের কারণে মাথাব্যথা), এবং সেই অনুযায়ী কর্মীদের কাজের বরাদ্দ সাজাতে পারে

 

কোম্পানি কর্মীদের জন্য টেলিমেডিসিনের মাধ্যমে যেসব পরিষেবা প্রদান করা হবে তা নিম্নরূপ:

·         প্রাথমিক স্বাস্থ্য জরিপ: (প্রতিরোধমূলক টেলিমেডিসিন সেবাজন্য) :

o   প্রথমে, আমরা আপনার কর্মক্ষেত্রে একটি প্রাথমিক জরিপ পরিচালনা করব এই জরিপে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে:

§  সকল কর্মীদের কাছ থেকে যা যা চিকিৎসা ইতিহাস গ্রহণ এবং শারীরিক পরীক্ষা রে একটি জরিপ প্রতিবেদনে তৈরি করা হবে। সেই জরিপ প্রতিবেদনে প্রতিটি কর্মীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য থাকবে

§  জরিপ অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সমস্যা অনুসারে কোম্পানি কর্তৃপক্ষের কাছে তাদের চিকিৎসার সুপারিশ করা বে।

§  আমরা শ্রমিকদের থাকার জায়গা, কাজের জায়গা, রান্নাঘর, খাবার মেনু এবং রান্নার পরিবেশ, লন্ড্রি, পানীয় জল সরবরাহ ওয়াশরুম এবং বর্জ্য নিষ্কাশনও জরিপ করব । এই পরিবেশগত জরিপের পর প্রয়োজনীয় সুপারিশ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

·         ডিজিটাল প্রেসক্রিপশন  (নিরাময়মূলক টেলিমেডিসিন সেবাজন্য):

o   কোম্পানির পক্ষ থেকে একজন মনোনীত ব্যক্তি প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সমস্যার জন্য অ্যাপয়েন্টমেন্ট করবেন

o   সময়সূচী অনুসারে রোগীদের সাথে পরামর্শ করা হবে এবং প্রেসক্রিপশনগুলি সরাসরি সাইট ম্যানেজারের মোবাইলে পৌঁছে যাবে।

·         অন্যান্য সেবা:

o   একটি চিকিৎসা কেন্দ্র স্থাপনে সাহায্য করা হবে ।

o   একজন পুরুষ নার্স বা প্যারামেডিক নিয়োগ এবং তার প্রশিক্ষণে সহায়তা করা হবে ।

o   কোম্পানির কর্মীদের জন্য একটি মেডিকেল ডেটাবেস প্রস্তুত করা হবে। যেখানে প্রত্যেক কর্মীর স্বাস্থ্য তথ্য সংরক্ষিত থাকবে এবং প্রতি মাস অন্তর আপডেট করা হবে।

o   পরিষেবা পর্যবেক্ষণের জন্য প্রতি মাস অন্তর সাইট পরিদর্শন করা হবে।

 

উপসংহার:

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে নির্মাণ প্রকল্পের কর্মব্যস্ত পরিবেশে কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে টেলিমেডিসিন সেবা একটি যুগান্তকারী সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে। সাইটে অবস্থান করেই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ কর্মীদের সময় সাশ্রয় করে এবং ছোটখাটো শারীরিক সমস্যাকে জটিল হওয়া থেকে রক্ষা করে। এটি শুধুমাত্র কর্মীদের মনোবল ও নিরাপত্তা বৃদ্ধি করে না, বরং অসুস্থতাজনিত অনুপস্থিতি কমিয়ে প্রকল্পের সার্বিক উৎপাদনশীলতাও বজায় রাখে এবং জরুরি বিভাগে যাওয়ার খরচ প্রায় ৮০% পর্যন্ত কমানো সম্ভব হতে পারে। । পরিশেষে বলা যায়, আধুনিক নির্মাণ ব্যবস্থাপনায় টেলিমেডিসিন সেবা অন্তর্ভুক্ত করা একটি বিনিয়োগ, যা কর্মীদের শারীরিক সুরক্ষা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে অপরিহার্য।

Our Latest Blogs

REGULAR HEALTHY WALKING

নিয়মিত স্বাস্থ্যকর হাঁটা (Regular Healthy Walking) — একটি সহজ কিন্তু শক্তিশালী প্রতিরোধমূলক....

RURAL COMMUNITY KITCHEN

🌾 গ্রামীণ কমিউনিটি কিচেন: স্বাস্থ্য, সাশ্রয় ও সামাজিক উন্নয়নের এক নতুন দিগন্তবর্তমান সময়ে গ্রামী....

SELF HEALTH AWARNESS

        🌿 স্ব-স্বাস্থ্য সচেতনতা: সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ (বাংলাদেশি দে....